Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২৪ , ৭:২৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আবুল কালাম আজাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) হঠাৎ বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতাল ও পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে মৃত ঘোষণা করেন। মৃত যুবক ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেল সুপার মো.জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মাদক মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের সাজা দিয়ে কারাগারে পাঠান। আজ কারাবাসের ২০ দিন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়

Post Views: 505

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত