Print

Broadcasting News Corporation

বরিশালে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ৬:১২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রতিকি চিত্র।

বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তামাক-বিরোধী এক সেমিনার রবিবার (১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে তাঁর সম্মেলন-কক্ষে অনুষ্ঠিত হয়। তামাক নিয়ন্ত্রণ সেলের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় কমিশনারের অফিসে সেমিনারটি আয়োজিত হয়। সেমিনারে জানানো হয়, ২০১৮ সালের গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকোর সার্ভে অনুযায়ী বাংলাদেশে তামাকজাত দ্রব্যের গ্রহীতার সংখ্যা তিন কোটি ৭৮ লাখ। এর সাথে চার কোটি আট লাখ মানুষ অধূমপায়ী হয়েও ধূমপায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে বিভিন্ন রোগে দেশে এক লাখ ৫১ হাজার মানুষ মারা যায়, যার চিকিৎসা ব্যয় হয়েছিল আট হাজার কোটি টাকা। সেমিনারে আরো জানানো হয়, দেশে প্রতিবছর তামাকজাত দ্রব্য থেকে কর আহরিত হয় ২২ হাজার কোটি টাকা। আর তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে সৃষ্ট রোগের চিকিৎসায় ব্যয় হয় ৩০ হাজার কোটি টাকার অধিক। তামাকজাত দ্রব্য ব্যবহার নির্মূলের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে উপস্থিত সদস্যরা মতপ্রকাশ করেন। একইসাথে আইনের প্রয়োগ বাড়ানো এবং যার যার অবস্থান থেকে সচেতনতা বাড়ানোর কথা উল্লেখ করা হয়। সেমিনারে বক্তব্য রাখেন তামাক নিয়ন্ত্রণ সেল-এর সমন্বয়ক মোঃ আখতারউজ-জামান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মণ্ডল, স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোহাম্মদ মাহামুদ হাসান। সেমিনারে সরকারি-বেসরকারি দপ্তরের ৪০ জন কর্মকর্তা অংশ নেন।

Post Views: 519

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত