Print

Broadcasting News Corporation

সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো.ফয়েজ (৪০)। সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে। নিহত ফয়েজ পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশার চালক ছিলেন। রবিবার (১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলার নাটেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে পুকুরে থেকে মোটর দিয়ে সে পানি উঠাতে যায়। ওই সময় পানি ওঠা বন্ধ হয়ে গেলে তা দেখতে মোটরে হাত দেন তিনি। এ সময় মোটরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যায় ফয়েজ। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

Post Views: 464

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত