Print

Broadcasting News Corporation

একুশে পদক পাচ্ছেন ২১ জন বিশিষ্ট নাগরিক

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ৯:২৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ (একুশ) জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম হলো: মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর), ভাষা আন্দোলন; বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর), ভাষা আন্দোলন; জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর) শিল্পকলা (সংগীত); বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, শিল্পকলা (সংগীত); বিদিত লাল দাস (মরণোত্তর) শিল্পকলা (সংগীত); এন্ড্রু কিশোর (মরণোত্তর), শিল্পকলা (সংগীত); শুভ্র দেব, শিল্পকলা (সংগীত); শিবলী মোহাম্মদ, শিল্পকলা (নৃত্যকলা); ডলি জহুর, শিল্পকলা (অভিনয়); এম. এ. আলমগীর, শিল্পকলা (অভিনয়); খান মো: মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) শিল্পকলা (আবৃত্তি); রূপা চক্রবর্তী, শিল্পকলা (আবৃত্তি); শাহজাহান আহমেদ বিকাশ, শিল্পকলা (চিত্রকলা); কাওসার চৌধুরী, শিল্পকলা (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিং); মো: জিয়াউল হক, সমাজসেবা; আলহাজ রফিক আহামদ, সমাজসেবা; মুহাম্মদ সামাদ, ভাষা ও সাহিত্য; লুৎফর রহমান রিটন, ভাষা ও সাহিত্য; মিনার মনসুর, ভাষা ও সাহিত্য; রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর), ভাষা ও সাহিত্য এবং প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, শিক্ষা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত জানানো হয়েছে।

Post Views: 536

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত