Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে স্কুল শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ১০:৪৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে রোহান (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী রোহান একই গ্রামের তাহেরুল ইসলামের ছেলে। সে ফুটকিবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। আর এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মাদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, রোহান তার মামা মেহেদির (১৭) সাথে তার নিজ বাড়ির পাশে ঘাসে বসে আমরা গল্প করছিলাম। এক সময় সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। দ্রুত বাড়ির সদস্যদের মাধ্যমে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবার বলছে হার্ট অ্যাটাক করে মারা গেছে রোহান। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল আলম বলেন, মৃত্যুটি অস্বাভাবিক। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Post Views: 415

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত