Print

Broadcasting News Corporation

ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ১১:১০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের মাধ্যমে সরকা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করবে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলা সম্ভব হবে। মন্ত্রী বুধবার (১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে আগারগাঁও প্রশাসনিক এলাকার পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সরস্বতী পূজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় পরিষদের আহ্বায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও সদস্য সচিব (ইউজিসির সহকারী সচিব) প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
নারায়ন চন্দ্র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশের অন্যতম সর্বজনীন ধর্মীয় উৎসব সরস্বতী পূজায় ধর্ম-বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণে এটি দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউজিসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহাম্মদ আলমগীর, সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মোঃ আবু তাহের, প্রফেসর ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান, পরিচালক মো: ওমর ফারুখ, সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার ও যুগ্ম আহ্বায়ক ড. অশোক কুমার রায়, নন্দলাল দাস। পরে মন্ত্রী পূজা উদ্‌যাপন পরিষদ কর্তৃক প্রকাশিত ‘জ্যোতির্ময়’র মোড়ক উন্মোচন করেন এবং সংগঠনটির ওয়েবসাইট https://pujaupa.org/ এর উদ্বোধন করেন।

Post Views: 547

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত