Print

Broadcasting News Corporation

আইসিটি ও টেলিকম খাতে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ১১:২৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১১:২৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল সার্ভিস ডেভেলপমেন্টে মালয়েশিয়ার অনেক সরকারি ও বেসরকারি বিনিয়োগ রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ১৭ বছরের যাত্রায়ও মালয়েশিয়া আমাদের উন্নয়ন সহযোগী ও নলেজ পার্টনার হয়ে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী ৫ বছরে ডাক বিভাগকে স্মার্ট ডাক বিভাগে রূপান্তরসহ আইসিটি ও টেলিকম খাতে মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি মালেয়শিয়ায় কর্মরত লক্ষ লক্ষ বাংলাদেশী কর্মীদের সুবিধার্থে ক্রস বর্ডার ই-কমার্সের সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মো. হাশিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব তথ্য জানান।

Post Views: 1,269

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত