Print

Broadcasting News Corporation

গভীর সমুদ্র থেকে উদ্ধারকৃত ৪ জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ , ৮:২৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে MV RAFFLES PROGRESS নামক সিঙ্গাপুর-গামী বাণিজ্যিক জাহাজ কর্তৃক উদ্ধারকৃত ৪ জেলেকে গ্রহণ করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার উদ্দেশ্যে কক্সবাজার ইনানীতে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে। এর আগে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বাণিজ্যিক জাহাজটি দুর্ঘটনায় কবলিত ভাসমান ৪ জন জেলেকে জাহাজে উদ্ধার করে এবং Maritime Rescue Coordination Center (MRCC) কর্তৃপক্ষকে অবগত করে। খবর পেয়ে বঙ্গোপসাগরে টহল-রত ‘বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়’ উপকূল হতে প্রায় ১৩২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র হতে ৪ জন জেলেকে গ্রহণ করে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও অন্যান্য সহযোগিতা প্রদান শেষে স্বজনদের কাছে পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে। উল্লেখ্য, গত ০৫ ফেব্রুয়ারি ২০২৪ কক্সবাজার ৬নং ঘাট হতে মাছ ধরার উদ্দেশ্যে ফিশিং ভেসেল ‘মা’ সমুদ্রে গমন করে এবং ০৯ ফেব্রুয়ারি ২০২৪ রাতে বোটের তলা ফেটে দুর্ঘটনায় পতিত হয়। বোটে থাকা ১৬ জনের মধ্যে ১১ জন জেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী ফিশিং বোটে উঠতে সক্ষম হয়। বাকি ০৫ জন জেলের মধ্যে ০১ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত জেলেরা হলেন মোঃ ইউনুস (৪০), মোহাম্মদ হোসেন (৩৭), মোঃ আবু বকর সিদ্দিক (৪০) এবং নূর মোহাম্মদ (৩৩)। তারা সকলেই কক্সবাজার এর স্থানীয় বাসিন্দা। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

Post Views: 671

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত