ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চার দিনব্যাপী ‘এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাব এর প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি এবং বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৮০০ জন গলফার অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্পন্সরগণ, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মহতী এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত