Print

Broadcasting News Corporation

মিয়ানমার সীমান্তে অনভিপ্রেত ঘটনার বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ , ১১:৫৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১১:৫৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রাম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে সীমান্ত এলাকায় বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটছে, তবে সেসব নিয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। মিয়ানমার সীমান্তে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশে অস্ত্র-শস্ত্র প্রবেশের কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, মিয়ানমার সীমান্ত থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে অস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে বলে যেসম খবর পাওয়া যাচ্ছে, তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) নগরীর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ ও জেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী উপজেলা নির্বাচনকে ঘিরে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন কিছুদিন আগে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল একটি জাতীয় নির্বাচন সারা দেশে উপহার দেয়া হয়েছে। এ নির্বাচন উপলক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। এ নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনও সুশৃঙ্খলভাবে সমাপ্ত হবে এটা আশা রাখি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ড. ইউনূসের বিষয়ে আলাদত যা নির্দেশনা দিচ্ছে, সরকার এবং পুলিশ সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

Post Views: 722

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত