Print

Broadcasting News Corporation

ময়মনসিংহে বাস চাপায় ৭ জন নিহতের ঘটনায় চালক সুপারভাইজার আটক

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২৪ , ৭:৪৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে বাস চাপায় একই পরিবারের তিন সদস্য ও সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৭ জন নিহতের ঘটনায় বাসচালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত রাত ১২টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বাসচালক সিরাজুল ইসলাম (৪৫) ও সুপারভাইজার জনি মিয়া (৪২)। তারা দুইজনই শেরপুর সদরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন। তিনি জানান, আটকদের কোতোয়ালি মডেল থানায় আনা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে সদরের চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ অটোরিকশাটিতে থাকা সাতজনের মৃত্যু হয়।

Post Views: 518

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত