Print

Broadcasting News Corporation

মৌলভীবাজারে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ৬:১০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ৬:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা‘র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মময় জীবনের উপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সোমবার (১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সভাপতি খায়রুল আলম রফিক। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডা: রিপন আহমদ, সিনিয়র সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, প্রতিদিনের কাগজ পত্রিকার সাব এডিটর সেলিম সরকার। অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি এড.স্বপন কুমার দেব, অর্থ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য এম.এ কাইয়ুম সুলতান, সাংবাদিক আব্দুল মুকিত, নাগরিক টিভির জেলা প্রতিনিধি বিকাশ দাশ। ব্যারিস্টার নাজমুল হুদা‘র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মময় জীবনের উপর আলোচনাসভা শেষে দোয়া করেন সাংবাদিক কেএম সাইদুল ইসলাম। উল্লেখ্য সাবেক এই মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিগত ২০২৩ সালের ১৯ জানুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Post Views: 428

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত