Print

Broadcasting News Corporation

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ১০:৫৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

খাগড়াছড়ি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বুধবার (২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে খাগড়াছড়িতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মহান ভাষা দিবসে সকল বীর শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মসজিদে মোনাজাত করা হয়। এছাড়া, বিহার, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post Views: 432

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত