Print

Broadcasting News Corporation

দেবীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ১০:০০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক সেতুর নিচ থেকে আঞ্জুয়ারা বেগম (৫৯) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আঞ্জুয়ারা ঠাকুরগাঁও সদরের গড়েয়া নাপাঘাট গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের পাবনাল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আঞ্জুয়ারা মানসিক ভারসাম্যহীন রোগী ও ভবঘুরে ছিলেন। সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে সেতুর নিচে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করে থানায় নেয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় থানায় একটি অপ মৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Post Views: 421

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত