Print

Broadcasting News Corporation

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ১০:১২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১০:১২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম ইয়াসিন আলী (৭২)। সে তেররশিয়া গ্রামের মৃত আব্দুল বাসেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয় বীর মুক্তিযোদ্ধা ইয়াসীন আলীকে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের ধাক্কায় একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। তার মরদেহটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post Views: 610

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত