Print

Broadcasting News Corporation

ইন্টারন্যাশনাল ডে অফ মিলিটারি স্পোর্টস উদযাপন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ , ৯:৫২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল ডে অফ মিলিটারি স্পোর্টস (International Day of Military Sports-2024) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকা সেনানিবাস এলাকায় একটি র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালির উদ্বোধন করেন। এসময় আমন্ত্রিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। Friendship Through Sport’ এই মূলমন্ত্র নিয়ে ১৯৪৮ সালে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (CISM) প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীও প্রতি বছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। এমন উদ্যোগ সশন্ত্র বাহিনীর সকল সদস্যের মধ্যে ক্রীড়া উদ্দীপনা, পারস্পরিক বোঝাপড়া এবং শান্তি বার্তা বহন করবে বলে আশা করা যায়। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

Post Views: 946

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত