Print

Broadcasting News Corporation

বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনের পথ পরিক্রমায় এসেছে স্বাধীনতা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ , ১১:০৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের পথ-পরিক্রমায় এসেছে আমাদের এ স্বাধীনতা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সিলেটে কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। প্রতিমন্ত্রী বলেন, ১৯৪৭ এ পাকিস্তানের জন্ম হওয়ার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের শোষণ ও নির্যাতন শুরু করে। অর্থনৈতিক নিপীড়ন থেকে অনেক বড় নিপীড়ন হচ্ছে একটি জাতির ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যের ওপর নিপীড়ন আর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী ঠিক সেটিই শুরু করেছিল। তারা সর্বপ্রথম আমাদের ভাষার ওপর আঘাত আনে। তাদের এ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেছিলেন ১৯৪৮ সালে। বঙ্গবন্ধু ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের দিকে যাচ্ছিলেন উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের সেই ভাষণই মূলত বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়। সেজন্য পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে এ ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট আয়োজিত এ মুক্তিযুদ্ধ উৎসব ২০২৪ চৌহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনারে চলবে ২৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফ্রেবুয়ারি পর্যন্ত।

Post Views: 447

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত