Print

Broadcasting News Corporation

জাতীয় স্থানীয় সরকার দিবসে রাষ্ট্রপতির বাণী

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৪ , ৭:৫৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন রবিবার ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনতার মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। স্বাধীনতার পরপরই জাতির পিতার দিকনির্দেশনায় বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্ৰণালয়। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কাঙ্খিত সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমি আশা করি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও উন্নত নাগরিক সেবা প্রদানে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এই পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাগণ আন্তরিক প্রয়াস অব্যাহত রাখবেন। আমি আশা করি, জাতীয় স্থানীয় সরকার দিবসে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন হবে আরো দৃঢ় এবং সেবাপ্রাপ্তি সহজ ও নিরবচ্ছিন্ন। চতুর্থ শিল্প বিপ্লবের এই বৈশ্বিক আবহে স্থানীয় সরকারকে হতে হবে প্রযুক্তিনির্ভর এবং কর্মসম্পাদনে সদা তৎপর। মাটি ও মানুষের সঙ্গে গড়ে তুলতে হবে আরো নিবিড় সম্পর্ক। আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে অধিকতর দক্ষতা ও সক্ষমতা অর্জন করে স্থানীয় সরকার বিভাগ নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে- এটাই সকলের প্রত্যাশা। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
আমি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

Post Views: 434

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত