Print

Broadcasting News Corporation

সরকারি ভাতা কার্ড করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৪ , ৮:২১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নারীদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ফাহমিদা আক্তার ফুলেরা নামে এক নারীর বিরুদ্ধে। এ নারী নিজেকে পরিচয় দেন সমাজ সেবার কর্মকর্তাদের ঘনিষ্ঠজন হিসাবে, কখনো বলেন উপজেলা পরিষদের কথা, কখনো জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের চাকুরী করেন। আর এসব পরিচয় দিয়েই বুনতেন প্রতারণার জাল। সরকারি বিভিন্ন ভাতা, সরকারি চাকুরী করে দেওয়ার কথা বলে নানা জনের কাছে নেন বিভিন্ন অংকের টাকা। আর সেই টাকায় ঘুরে বেড়ান, সেই ঘুরে বেড়ানোর ভিডিও প্রকাশও করেন নিজের টিকটক একাউন্টে। এ নিয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) প্রতারণার শিকার নারীরা চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ জানান। এর আগে শুক্রবার বিকালে তারা অভিযুক্ত ফাহমিদা আক্তার ফুলেরার বাড়ি ঘেরাও করে। এ বিষয়ে অভিযুক্ত ফুলেরা বেগম বলেন, আমি কিছু টাকা নিয়েছি, যাদের কাছে টাকা নিয়েছি তাদের টাকা ফেরত দিব। আমি টাকা নিয়েছি সেটা অস্বীকার করব না, কিন্তু যত টাকার কথা বলা হচ্ছে তত টাকা নেয়নি।

Post Views: 483

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত