Print

Broadcasting News Corporation

দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ১০:১৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজশাহী জেলার দুর্গাপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন সাবেক দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ সরদার। উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আকতারুজ্জামান, দুর্গাপুর পৌরসভার মেয়র মোঃ সাজেদুর রহমান, দুর্গাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: বানেছা বেগম, ১নং নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ৭নং জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সমসের আলী, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন। সঞ্চালনা করেন দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন।

Post Views: 431

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত