Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ , ৯:৩৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনা। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, অশিক্ষা, দারিদ্র, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানান কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্যবিবাহ অব্যাহত রয়েছে। বাল্যবিবাহ রোধে আরো সচেতন হতে হবে। এছাড়া বিবাহ বিচ্ছেদের হারও আশংকাজনক হারে বেড়ে যাওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে। তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক ও মা সমাবেশ করলে এ পথ থেকে উত্তরণ সম্ভব। পাশাপাশি বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া এখনো মাদকের ব্যবহার ও বিক্রি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করেন।

Post Views: 658

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত