ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪ক তে প্রদত্ত ক্ষমতাবলে, জনস্বার্থে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সঞ্চালন নিশ্চিত করতে হুইলিং চার্জ, বিদ্যুতের পাইকারি মূল্যহার ও খুচরা মূল্যহার এবং বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবার জন্য চার্জ বা ফি পুনর্নির্ধারণ করেছে। বিদ্যুতের পাইকারি মূল্য প্রতি ইউনিটে ৩৪ পয়সা সমন্বয় করা হয়েছে (প্রতি ইউনিট ৬ দশমিক ৭০ টাকা হতে ৭ দশমিক শূন্য ৪ টাকা হয়েছে, গড় সমন্বয়-৫ শতাংশ); খুচরা পর্যায়ে প্রতি ইউনিট গড়ে ৭০ পয়সা সমন্বয় করা হয়েছে (প্রতি ইউনিট ৮ দশমিক ২৫ টাকার বিপরীতে ৮ দশমিক ৯৫ টাকা হয়েছে, গড় সমন্বয় ৮ দশমিক ৫০ শতাংশ এবং লাইফ লাইন গ্রাহকের ৪ দশমিক ৩৫ টাকা হতে ৪ দশমিক ৬৩ টাকা করা হয়েছে, সমন্বয় ২৮ পয়সা (১ কোটি ৬৫ লাখ লাইফ লাইন গ্রাহক রয়েছে)। উল্লেখ্য, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় বিদ্যুৎ বিভাগ মনে করে এই সমন্বয় গ্রাহকদের কাছে সহনীয় হবে। বিল ফেব্রুয়ারি, ২০২৪ হতেই এই সমন্বয় কার্যকর হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত