Print

Broadcasting News Corporation

জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততা জরুরি

প্রকাশিত হয়েছে: মার্চ ১, ২০২৪ , ৯:৫৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নাইরোবি, কেনিয়া, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, বেসরকারি খাত সাধারণত জলবায়ু অভিযোজন অর্থায়নে আগ্রহী নয়। এ লক্ষ্যে তাদের প্রণোদনা দেওয়া দরকার, অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করা দরকার। শুক্রবার (১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতিসংঘের পরিবেশ সম্মেলনে ‘ব্যাপক অর্থায়ন বন্ধ করার জন্য পরিবেশগত লক্ষ্যগুলোর সাথে সংযুক্ত সরকারি এবং বেসরকারি আর্থিক প্রবাহ নিশ্চিত করা’ শীর্ষক অধিবেশনে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বের সরকারগুলোর নেতৃত্ব অতীতে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে পরিবেশগত লক্ষ্য পূরণ আরো কঠোর হয়ে উঠছে। শুধু চুক্তি স্বাক্ষর বা যুগান্তকারী রেজুলেশন তৈরি করা যথেষ্ট নয়, এর বাস্তবায়ন করা আবশ্যক। মন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্বলতা থেকে স্থিতিস্থাপকতা এবং শেষ পর্যন্ত সমৃদ্ধিতে উত্তরণের পরিকল্পনা প্রণয়ন করেছে। এটির জন্য প্রায় ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং কেনিয়ায় বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব মোঃ সাব্বির আহমেদ প্রমুখ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Post Views: 470

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত