Print

Broadcasting News Corporation

কারিগরি শিক্ষাকে এগিয়ে নিলে মানব সম্পদের উন্নতি হবে

প্রকাশিত হয়েছে: মার্চ ১, ২০২৪ , ১০:১৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১, ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁদপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষাকে এগিয়ে নিলে মানব সম্পদের উন্নতি হবে। একই সাথে দেশের উন্নয়ন হবে। আমাদের দক্ষতা অর্জন করতে হবে। আমাদের পড়ার বই শুধু পড়ার জন্য নয়, এর বাহিরেও অনেক বই পড়ার আছে। আমি অনেক রাজনৈতিক ব্যক্তিকে দেখেছি ব্যস্ততার মাঝেও তারা অনেক বই পড়তেন। মনের দরজা জানালা খুলতে বই পড়তে হবে। মন্ত্রী শুক্রবার (১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্ট্রেনদেনিং রিডিং হ্যাবিট এন্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বইকে ভালোবাসতে শিখুন। আমরা চাই শিক্ষার্থীরা প্রচুর বই পড়ুক। তাদের মনের সুস্থ বিকাশ গড়ে তুলতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমেও দেশ বিদেশের নামি-দামি ব্যক্তির বই পড়ছে। শিক্ষার্থীরা অনেক বেশি সমাজ সচেতন। বই পড়ার মাধ্যমে তারা যোগ্য, মানবিক ও সৃজনশীল হবে। দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বই পড়তে ভালোবাসতেন। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী তাদের জ্ঞানকে কাজ লাগাক। প্রতিটি প্রতিষ্ঠানের লাইব্রেরিকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ করে দিতে হবে। তাদের মনের জানালা খুলবে। শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যেসব শিক্ষক শিক্ষার্থীদের হয়রানি করে, তারা সমাজের বিকৃত মানুষ। কেউ অপরাধ করলে কোনো শিক্ষক তার পক্ষ নেবেন না। আপনাদের মধ্যে কেউ বিকৃত মনের মানুষ হলে প্রতিষ্ঠানের প্রধান বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। হয়রানির শিকার একটি শিক্ষার্থীকে সারা জীবন দায় বয়ে নিতে হবে। তাই সকলকে সচেতন হতে হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপ-পরিচালক উজ্জ্বল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।
পরে মন্ত্রী চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের বই হস্তান্তর করেন।

Post Views: 833

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত