Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

প্রকাশিত হয়েছে: মার্চ ১, ২০২৪ , ১০:৩০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: করবো বীমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ বীমা ফোরামের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে র‍্যালির শুভ সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স চাঁপাইনবাবগঞ্জের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলমগীর হোসেন, প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এরিয়া ম্যানেজার, চাঁপাইনবাবগঞ্জ মোঃ আশরাফুল আলম সিদ্দিকী, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের জেলা প্রতিনিধি মফিজুল ইসলাম, মেটলাইফ ইনস্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার আলামিন প্রমুখ। র‍্যালিতে জেলার বিভিন্ন বীমা কোম্পানি অংশগ্রহণ করে।

Post Views: 604

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত