Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় ফুলকুঁড়ি লার্নারস একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২৪ , ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২, ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁর পত্নীতলায় বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল ফুলকুঁড়ি লার্নারস একাডেমির আয়োজনে শনিবার (২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ)বিকেলে নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক রবিউল ইসলাম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ মোজাফফর হোসেন।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নজিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোজাহার আলী, তসলিম উদ্দিন মিয়া। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Post Views: 961

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত