Print

Broadcasting News Corporation

৪ মাদকসেবীকে আটক করেছে র‍্যাব

প্রকাশিত হয়েছে: মার্চ ৪, ২০২৪ , ১১:৪৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৪, ২০২৪, ১১:৪৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাদক বিরোধী অভিযানে ৪ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার (৩ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এই অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহানন্দা নদীর পাড় সংলগ্ন এলাকার একটি মাদক স্পট থেকে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনের অপরাধে এদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গার মৃত তফতর হোসেনের ছেলে মোঃ তসিকুল হোসেন (৪২), একই এলাকার মৃত অনু মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৭), সাইদুর রহমানের ছেলে মোঃ সাহাদাত হোসেন (৩২) এবং মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ আরিফ (৩৬)। র‌্যাব সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৩ মার্চ রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা নদীর পাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনের অপরাধে মোঃ তসিকুল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাহাদাত হোসেন, মোঃ আরিফ কে মাদক এবং মাদক সেবনের সরঞ্জামাদি সহ হাতেনাতে আটক করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

Post Views: 653

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত