Print

Broadcasting News Corporation

জেলা প্রশাসক সম্মেলনে নদী রক্ষার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৪ , ১২:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীর সাথে জলবায়ু পরিবেশ সবকিছুই যুক্ত; তাই জেলাপ্রশাসক সম্মেলনে নদী রক্ষার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। সোমবার (৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলাপ্রশাসক সম্মেলন ২০২৪’-এর দ্বিতীয় দিনের ষষ্ঠ কার্য অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গতকাল একটি নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রকল্প পরিচালকের বাইরেও যাতে জেলাপ্রশাসন এবং বিভাগীয় প্রশাসন থেকে দেখাশোনা করা হয় এমন একটি নির্দেশনা দেয়া হয়েছে। আজকের অধিবেশনে সেটা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জেলাপ্রশাসককে দেখভাল করার দায়িত্ব দেয়া হয়েছে। ডিসিরা স্থানীয় পর্যায়ে অনেক কাজ করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে বিশেষ নজরদারি রাখবেন তারা। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশকে আমরা পেয়েছিলাম ’৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের সে গতিপথ পরিবর্তন করে দেয়া হয়েছে, সে ক্ষেত্রে নদীও রক্ষা পায়নি। তিনি বলেন, মানুষের নদী দখল করার যে চিন্তা-ভাবনা ছিল; সেখান থেকে দূরে সরে গেছে। বর্তমান সরকারের শক্ত অবস্থানের কারণে এই আমূল-পরিবর্তন হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, নদী রক্ষার ক্ষেত্রে গণমাধ্যম আমাদের সঙ্গে সবসময় ছিল, সহযোগিতা করেছে। তিনি আরো বলেন, আমাদের এই কঠোর অবস্থানটা এখনো চলমান আছে। এই জায়গায় আমরা কোন ধরনের কম্প্রোমাইজ করব না।

Post Views: 745

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত