Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৪ , ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস সিএমএলআরপি-২ প্রকল্প কর্তৃক ১২৫ জন উপকার-ভোগীদের মাঝে ৪ লক্ষ ৩৭ হাজার ৫ শত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (CMLRP-II) প্রকল্পের আওতায় মঙ্গলবার (৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) উপজেলার আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ১২৫ জন উপকার-ভোগীদের মাঝে প্রতিজনকে সাড়ে ৩ হাজার টাকা করে সর্বমোট ৪ লক্ষ ৩৭ হাজার ৫ শত টাকা আর্থিক সহায়তা বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ৪৩ জনকে মাচায় ছাগল পালন, ৪২ জনকে হাঁস-মুরগী পালন, ৩ জনকে মাছ চাষ, ২৫ জনকে সমন্বিত সবজি চাষ, ৫ জনকে আদা ও হলুদ চাষ এবং ৭ জনকে কেঁচো সার উৎপাদনে সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল ডেভিড হেম্ভ্রমের সভাপতিত্বে ও প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা একরামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন গুলোর নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ, সূধীজন প্রমুখ।

Post Views: 541

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত