Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে বাস চাপায় নারী নিহত

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৪ , ৯:৪৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোসাঃ রেজিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর-গুটিপাড়ার গ্রামের মোঃ আব্দুল হকের স্ত্রী। মঙ্গলবার (৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে রোজিনা বেগম বাড়ী থেকে বের হয়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কানাসাটগামী দ্রুতগতির আরপি রোকয়া পরিবহনের একটি বাস (নাম্বার-ঢাকা মেট্রো ব-১২১৪১২) তাঁকে চাপা দিলে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন বলেন, দ্রুতগতির বাসটি সনাক্ত করে আটক করতে পুলিশ চেষ্টা করছে। নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Views: 524

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত