Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২জন আটক

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৪ , ১০:২১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার শ‍্যামপুর চৌধুরী পাড়া এলাকার মিঠূন ওরফে সাগর ও একই উপজেলার পুকুরিয়া পশ্চিম পাড়া এলাকার সেবাদুল ইসলাম। এ সময় তাদের কাছে থাকা একটি বিদেশী পিস্তল, দুটি ম‍্যাগাজিন ও দশ রাউন্ডগুলি জব্দ করে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। সোমবার (৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় পুলিশের বিশেষ ওই অভিযান পরিচালনার সময় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালের পাশের একটি আমবাগান সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে আসামিদের হেফাজতে থাকা এসব অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম আরও জানান আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Post Views: 564

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত