Print

Broadcasting News Corporation

চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৪ , ১১:১৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে; সরকারকে সহযোগিতা করবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রতিমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার (৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় তাঁর সচিবালয়স্থ অফিসকক্ষে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে চীনের সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে চীনের অনেকগুলো প্রকল্প আছে; সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন চীন থেকে ছয়টি জাহাজ ইতোমধ্যে সংগ্রহ করেছে; আরো চারটি জাহাজ সংগ্রহের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এবং আরো দু’টি জাহাজ সংগ্রহ করা হবে। তিনি আরো বলেন, পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে চীনের বিনিয়োগের আগ্রহ রয়েছে। মেরিটাইম সেক্টরে বাংলাদেশ ভালো ভূমিকা পালন করছে। তাছাড়া বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর সম্প্রসারণে বাংলাদেশ সহযোগিতা চাইলে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে।

Post Views: 448

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত