Print

Broadcasting News Corporation

বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহের তথ্য আরও বেশি সুরক্ষিত থাকবে

প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২৪ , ৯:০১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৬, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহের তথ্য আরও বেশি সুরক্ষিত থাকবে। তিনি বুধবার (৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় বিডা’র কনফারেন্স হলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সমঝোতা স্মারকের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমান প্রযুক্তিময় পৃথিবীতে তথ্যই শক্তি এবং তথ্যসুরক্ষা গুরুত্বপূর্ণ। উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিনিয়োগ বিকাশের কোনো বিকল্প নেই। আর বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবাসহ অন্যান্য তথ্য সুরক্ষা প্রদানের জন্য বিডা সব সময় অঙ্গীকারবদ্ধ। বিডা ও বিসিসি-এর মধ্যে এ সমঝোতা স্মারক সাক্ষরের ফলে আইআরএমএস-সহ সকল ডাটাসমূহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর ন্যাশনাল ডাটা সেন্টারে স্থানান্তর হবে, যার মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহের তথ্য আরো বেশি সুরক্ষিত থাকবে। সভাপতির বক্তব্যে বিডা’র সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের সকল বিনিয়োগসেবা একই প্ল্যাটফর্ম থেকে প্রদানের লক্ষ্যে ২০১৮ সালে বিডা ওএসএস আইন পাশ হয়, যার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে বিডা ওএসএস-এর কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে আমরা ৪৮টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষর করেছি, তন্মধ্যে বর্তমানে ৩৮টি প্রতিষ্ঠানের ১১৩টি বিনিয়োগসেবা প্রদান করছি। তিরি বলেন, এতদিন বিডা ওএসএস- এর তথ্যাদি বিজনেস অটোমেশনের সার্ভারে সংরক্ষিত ছিল। আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে হোস্টিংসহ বিডা ওএসএস ও আইআরএমএস-এর সকল তথ্য ন্যাশনাল ডাটা সেন্টারে সুরক্ষিত থাকবে। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বলেন, এই চুক্তির ফলে এখন থেকে বিডা ওএসএস ও আইআরএমএস ডাটা সংরক্ষণ ও সুরক্ষায় এক সাথে কাজ করবে এনডিসি ও বিসিসি। অনুষ্ঠানে বিডার ঊধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 563

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত