Print

Broadcasting News Corporation

রিয়াদে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্‌যাপন

প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২৪ , ১০:৩২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৭, ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

রিয়াদ, সৌদি আরব, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন মিশন উপপ্রধান মোঃ আবুল হাসান মৃধা। জাতীয় পতাকা উত্তোলন শেষে তিনি দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মিশন উপপ্রধান মোঃ আবুল হাসান মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রতিটি শব্দই ছিল তাঁর হৃদয়ের গভীর থেকে উৎসারিত। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল অত্যন্ত কূটনৈতিক ও কৌশলী ভাষণ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনকালে বাংলাদেশের সকল খাতের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন। মিশন উপপ্রধান বলেন, বঙ্গবন্ধু একটি সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ও ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের স্মার্ট দেশে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য প্রবাসীদের আহবান জানান। দূতাবাসের কাউন্সেলর মোঃ বেলাল হোসেনের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে রিয়াদ প্রবাসী এম আর মাহবুব বক্তৃতা করেন। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Post Views: 729

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত