Print

Broadcasting News Corporation

নারীদের অগ্রযাত্রার সোপান তৈরি করে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা

প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২৪ , ৯:১২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৮, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সাপাহার, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নারীদের অগ্রযাত্রার সোপান তৈরি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অর্থনৈতিক মুক্তির জন্য নারীদের স্বাবলম্বী হতে হবে। নারীর ক্ষমতায়নের মূল শক্তি তারা নিজেরাই। শুক্রবার (৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) নওগাঁয় সাপাহার উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নারীদের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ জন নারী রয়েছেন। বর্তমানে ৯ জন নারী সচিব দায়িত্ব পালন করছেন। মহান সংসদে স্পিকারের দায়িত্ব পালন করছেনও একজন নারী। আমাদের দেশে নারীর সংখ্যা অর্ধেক নয় বরং অর্ধেকেরও বেশি। তিনি বলেন, নারীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে নারীদের অগ্রযাত্রার পরিবেশ তৈরি করে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। কিন্তু কিছু অশুভ শক্তি নারীদের পিছিয়ে দিতে চায়। এ শক্তিকে পরাজিত করে উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হতে নারীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সাপাহারের উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাহজাহান হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামসুল আলম শাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আব্দুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার।

Post Views: 531

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত