Print

Broadcasting News Corporation

নারীবান্ধব কর্ম পরিবেশ সৃষ্টিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৪ , ৫:২৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি বলেছেন, নারীবান্ধব কর্ম-পরিবেশ সৃষ্টিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সেই দিন খুব বেশি দূরে নয় যখন নারীরা পুরুষদেরকে পিছে ফেলে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন। শনিবার (৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) FBCCI কর্তৃক আয়োজিত Supportive Ecosystem for women Entrepreneur and Professionals বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে নারীর ক্ষমতায়নের যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু দেখেছিলেন তা পূরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী আরো বলেন, নারীকে শুধু একজন নারী হিসেবে নয় একজন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে।নারীদের কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ পুরুষদেরকেই তৈরি করে দিতে হবে।এই সময় তিনি নারীদের প্রতি পুরুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের কিছু সমীক্ষা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালের ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনের মতে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ ৪২.৭%। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে শ্রমশক্তির ৬৬% নারী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে বড় হচ্ছে। আমরা এলডিসি থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশের দিকে অগ্রসর হচ্ছি, যেখানে নারীদের উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে এবং ইনফরমেশন গ্যাপ কমাতে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর মাঝে সরকারের বিভিন্ন সেবামূলক উদ্যোগ গুলি পৌঁছে দেওয়া হচ্ছে। জয়িতা ফাউন্ডেশনের প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টিতে সরকার কাজ করছে।

Post Views: 434

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত