Print

Broadcasting News Corporation

আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৪ , ৫:৫৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বোরহান উদ্দিন চুন্নু ছিলেন দেশ ও দলের প্রতি একজন নিবেদিত প্রাণ কর্মী।‌ তার মৃত্যুতে আমরা আজ একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালাম। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বোরহান উদ্দিন চুন্নু ঢাকায় গতকাল রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন।

Post Views: 531

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত