Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। প্রিজাইডিং কর্মকর্তা মোঃ শাহিন আক্তার জানান, নয়ালাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ২ হাজার ৩’শত ৬৫ জন এবং ১ হাজার ১৪৪ জন মহিলা ভোটার। নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের অধীনে ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ আলম ঝাপড়া মারা গেলে উপ-নির্বাচনে আলম ঝাপড়ার সহধর্মিণী মোছা: জুলেখা বেগম মোরগ প্রতিকে এবং সাবেক ইউপি সদস্য মোঃ আঙ্গুরের সহধর্মিণী মোছা: শিউলী বেগম ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।

Post Views: 489

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত