Print

Broadcasting News Corporation

মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৪ , ৭:৪৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি নিজেই এই টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি সবসময় এই টুর্নামেন্টের খোঁজ খবর রাখছেন। তিনি আরও বলেন, আমাদের জাতির পিতা নিজেও ভালো ফুটবল খেলতেন। বঙ্গবন্ধুর পিতাও ভালো ফুটবলার ছিলেন। শহীদ শেখ কামাল আধুনিক ফুটবলের রূপকার। শহীদ শেখ জামালও ছিলেন কৃতি খেলোয়াড়। প্রকৃতার্থে বঙ্গবন্ধুর পুরো পরিবারই অত্যন্ত খেলাপ্রেমী পরিবার। তাই মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেট ফুটবল ছাড়াও সকল খেলাধুলার উন্নয়নে অত্যন্ত আগ্রহী। তিনি যোগ করেন, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ সবার নজর কেড়েছে। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আসছে। গতকালই ভুটানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল দল ৬-০ গোলের ব্যবধানে জয়লাভ করেছে। আমি বিশ্বাস করি, যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক পরিমণ্ডলেও আরো অনেক দূর এগিয়ে যাবে। শুধু ক্রিকেট, ফুটবলে নয় ক্রীড়া অন্যান্য ডিসিপ্লিনেও বাংলাদেশ আরো ভালো ফলাফল অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। যুব ও ক্রীড়া শনিবার (৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ( অনূর্ধ্ব ১৭)-২০২৩ এর জাতীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা-কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তর এ টুর্নামেন্টের আয়োজন করে। যুব ও ক্রীড়া মন্ত্রী আরও বলেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে কানাচে সর্বত্র এ খেলাটি অনুষ্ঠিত হয়। সরকার ফুটবলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের আয়োজন ফুটবলের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ২০২৩ সালে প্রাথমিক পর্যায়ে মোট ৪৬৬৭ টি দলের ৮৪০০৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ সালে প্রাথমিক পর্যায়ে মোট ৫৮৪ টি দলের ১০৫১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ,ন,ম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

Post Views: 867

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত