Print

Broadcasting News Corporation

কৃষিমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৪ , ৫:৪৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মঙ্গলবার (১২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদের সাথে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি (Reto Renggli) সাক্ষাৎ করেছেন। এ সময় সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অভ্ মিশন করিন্নে পিগনানি ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাতে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৃষি গবেষণা জোরদার ও প্রযুক্তি বিনিময় প্রভৃতি বিষয়ে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। কৃষিখাতে দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ এবং বাংলাদেশ থেকে আম, শাকসবজি, চা, পেয়ারা প্রভৃতি নেওয়ার জন্য সুইস রাষ্ট্রদূতকে অনুরোধ করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সেজন্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমরা খাদ্য অপচয় কমাতে পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনায় জোর দিচ্ছি। এক্ষেত্রে সুইজারল্যান্ড সহযোগিতা করতে পারে। এসময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি বাংলাদেশে ‘শস্য বীমা’ চালুর বিষয়ে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

Post Views: 486

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত