আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ম ও ২য় কিস্তিতে উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে সদর উপজেলার পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীকে ৩ লক্ষ ৪০ হাজার টাকার বৃত্তির চেক ও ৭জন শিক্ষার্থীর মাঝে ৭টি বাইসাইকেল বিতরণ করা হয়। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন প্রধান অতিথি হিসেবে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম বাবুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব এর সঞ্চালনায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের প্রাথমিক পর্যায়ে ৫০ জনকে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ২০ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১০জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত