Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন অনিয়মে ৪টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৪ , ৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি-বিক্রি, দ্রব্যমূল্য প্রদর্শন না করা ও পুরাতন তেল ব্যবহার করে খাবার তৈরির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের গায়ে মূল্য প্রদর্শন না করায় শিবগঞ্জ উপজেলায় দুটি প্রতিষ্ঠান ও জেলা শহরের পুরাতন বাজারের একটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিকেলে পৃথক বাজার তদারকিমূলক অভিযানে জেলা শহরের শান্তিমোড়ে সাগর হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে পুরাতন তেল ব্যবহার করে ইফতার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পুরাতন তেল বিনষ্ট করা হয়।

Post Views: 500

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত