Print

Broadcasting News Corporation

সংসদ কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২৪ , ৬:২০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের সংসদ কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জাতীয় সংসদের চীফ হুইপ নূর- ই- আলম চৌধুরীর সভাপতিত্বে বুধবার (১৩ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ বি তাজুল ইসলাম, আশেক উল্লাহ রফিক, কাজী নাবিল আহমেদ, খাদিজাতুল আনোয়ার, এস. এম. শাহজাদা, সাজ্জাদুল হাসান ও এ কে এম মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করেন। কমিটি ন্যাম ভবনের জমি ব্যবহার করে দ্রুততম সময়ে আন্ডারপাস নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।এ লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয় এবং সাজ্জাদুল হাসানকে আহবায়ক করে কাজী নাবিল আহমেদ ও এস.এম শাহজাদাকে সদস্য করা হয়। বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনসমূহের ভাড়া বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি রাজধানী উচ্চবিদ্যালয়ে গাড়ির হাট না বসাতে এবং স্কুল কার্যক্রমের বাইরে কোন অনুষ্ঠান হলে জাতীয় সংসদের নিরাপত্তা শাখার সুপারিশ-ক্রমে করার জন্য সুপারিশ করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর,ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 486

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত