Print

Broadcasting News Corporation

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৪ , ৬:২৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, আনোয়ার হোসেন খান, মোঃ মহিউদ্দিন বাচ্চু, আশেক উল্লাহ রফিক, মাহমুদ হাসান, শফিউল আলম চৌধুরী, মোঃ খসরু চৌধুরী ও শামীমা হারুন অংশগ্রহণ করেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমুহের প্রধানগণ কর্তৃক স্ব স্ব সংস্থার কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্টে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়। বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ প্রদান করে।
বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব,বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 702

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত