Print

Broadcasting News Corporation

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২৪ , ৯:১২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৫, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে তাঁর দপ্তরে রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দ সাক্ষাৎ করেছেন। মন্ত্রীর সাথে সাক্ষাৎকালে রিহ্যাবের প্রতিনিধিবৃন্দ দেশের আবাসন শিল্পে বিদ্যমান সমস্যা ও তা উত্তরণের বিভিন্ন পন্থা সম্পর্কে আলোচনা করেন। বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী বিদ্যমান ফ্লোর এরিয়ার রেশিও (ফার) তুলনামূলক কম থাকায় হাই-রাইজ এপার্টমেন্ট নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে এবং এতে ফ্ল্যাটের মূল্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে তারা মন্ত্রীকে জানান। মন্ত্রী তাদের কথা মনোযোগের সাথে শোনেন এবং আবাসন খাতে বিদ্যমান সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

Post Views: 499

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত