Print

Broadcasting News Corporation

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে এদেশের মানুষ ততদিন নিরাপদে থাকবে

প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২৪ , ৯:৫৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৫, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইসলামপুর, জামালপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে এদেশের মানুষ ততদিন নিরাপদে থাকবে। দেশের আর্থসামাজিক কাঠামোকে তিনি এমনভাবে রূপান্তর করেছেন যা শুধু দেশেই নয় বিদেশেও সমানভাবে প্রশংসিত হচ্ছে। শুক্রবার (১৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়নের আগ্রাখালী বাজারে সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী চর পুটিমারী ইউনিয়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সকাল বাজার, আকন্দপাড়া গ্রাম ও আগ্রাখালী বাজারে তিনটি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সেক্টরে শেখ হাসিনার নেতৃত্বে সামগ্রিকভাবে উন্নয়ন সাধিত হয়েছে। এর ফলে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছে দিচ্ছেন। পদ্মা সেতু নির্মাণ হয়েছে। মেট্রোরেল ও কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্রাম শহরে রূপান্তর হচ্ছে। এভাবে সার্বিক উন্নয়নের মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ২০৪১ সালেই উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে। চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান সুরুজের সভাপতিত্বে সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাইদুজ্জামান সাদেক, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ প্রমুখ বক্তৃতা করেন।

Post Views: 580

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত