Print

Broadcasting News Corporation

বিরামপুরে চাঁদাবাজির সময় প্রতারক আটক

প্রকাশিত হয়েছে: মার্চ ১৬, ২০২৪ , ৪:৪৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৬, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে আদিবাসীর বাড়িতে চাঁদাবাজি করার সময় রফিকুল ইসলাম (৩৮) নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।শুক্রবার (১৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় মঙ্গল শরেনের ছেলে নরেন শরেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক রফিকুল ইসলাম উপজেলা কেটরা হাট এলাকার রফিতুল্লাহ ছেলে। বিরামপুর থানা পুলিশের পরিদর্শক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদিবাসী নরেন সরকার বলেন, রাত সাড়ে নয়টার দিকে একদল লোক মাইক্রোবাস নিয়ে বাসার সামনে আসেন। হঠাৎ করে বাড়িতে ঢুকে ডিবি পুলিশ পরিচয়ে হাতে হ্যান্ড-কাফ পরানোর চেষ্টা করে এবং ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাদের আচরণ সন্দেহজনক হলে জেরার মুখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা রফিকুল ইসলামকে ধাওয়া করে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার জানান, পুলিশ গিয়ে জনতার হাতে আটক এক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

Post Views: 503

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত