Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

প্রকাশিত হয়েছে: মার্চ ১৬, ২০২৪ , ৪:৫১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৬, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিপা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের জালমাছমারী ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের সুজন আলীর স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেল-যোগে বাড়ি ফিরছিলেন রিপা বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিপা বেগম। তবে তার স্বামীর তেমন ক্ষতি হয়নি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post Views: 540

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত