Print

Broadcasting News Corporation

ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে এবিএলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৪ , ৬:০৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। রবিবার (২৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন লালনের বাবা মরহুম আব্দুল রশিদ বাবু‘র রুহের মাগফিরাত কামনায় সিংকাপন মুনরাইজ কিন্ডারগার্টেন কে.জি স্কুলে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে ও আব্দুল মুমিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপু। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রামের মুরব্বি আবু সুফিয়ান, মোজাহিদ আহমদ, ক্বারী রাজু আহমদ, চার মৌজা জামে মসজিদ, দিশালোক এর ছানি ইমাম, মো: তাজু মিয়া, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কে.এম.সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র), সাংবাদিক ও মানবাধিকার-কর্মী চিনু রঞ্জন তালুকদার, ইমাম ও খতিব মুফতি আব্দুস সামাদ তোফায়েল, হাফিজ মুস্তাফিজুর রহমান লেবু প্রমুখ। অতিথিবৃন্দসহ বক্তারা বলেন- মরহুম আব্দুল রশিদ বাবু এর ছেলে বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন লালন এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সমাজের হত-দরিদ্রে লোকজনদের জন্য এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে কাজ করে যাবে এ প্রত্যাশা কামনা করেন।

Post Views: 357

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত