আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এর পক্ষ থেকে ৫৪ তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ভোরে ঢাকার সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্পীকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট এট আর্মস সাব্বির আহমেদ খান। এরপর রাজধানীর ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্পীকারের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ডেপুটি সার্জেন্ট এট আর্মস মোঃ তানভীর হাসান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত